ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ-জোহরা ইরানী সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একই বর্ষের জান্নাতুল ইসবা বিথীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী নতুন এই কমিটির অনুমোদন দেন। এতে সহ-সভাপতি হিসেবে ফারহা শারমিন বিন্দু ও জাসিয়াহ শাম্মী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মানসী রায়কে মনোনিত করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাজমীন রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিয়া মুবাশ্বিরাকে রাখা হয়েছে। এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আফরোজা খান স্মৃতি এবং দপ্তর সম্পাদক মুমতাহিনা রিনী। এতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাসলিমা আরেফিন অর্থি। বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে নুসরাত জাহান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম মৌ এবং অনুষ্ঠান সম্পাদক হিসেবে মাহমুদা আক্তার তানিয়াকে মনোনীত করা হয়েছে। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রিদুয়ানা রহমান এবং মাইশা খাতুনকে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ফাতেমাতুজ-জোহরা ইরানী অনুভূতি প্রকাশ করে বলেন, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব প্রাপ্তিতে আমি আনন্দিত!ধন্যবাদ হল প্রভোস্ট কাউন্সিল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে আমাকে যোগ্য মনে করায়।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো পরিপূর্নভাবে দায়িত্ব পালন ও "KZHDS "কে এগিয়ে নিয়ে যাবার।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments