বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: দ্বিতীয় ধাপে নাটোর সদর উপজেলায় ৭টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৫টি ইউনিয়নের পরিষদ নির্বাচন কাল। নির্বাচনকে উপলক্ষ্যে বুধবার দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে সদর উপজেলার জন্য ৩ প্লাটুন বিজিবি এবং বড়াইগ্রামে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭জন আনসার সদস্য মোতায়েন থাকবে। মোট ২৫৫০জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসাবে টহল দেবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে অবস্থান করবেন।
নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সদর ও বড়াইগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র্যাব ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। এছাড়াও সদর উপজেলার ৭ টি উনিয়ন এলাকার জন্য ৩ প্লাটুন বিজিবি ও বড়াইগ্রাম উপজেলার ৫ টি উইনিয়নের জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments