মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : গরুর জন্য ঘাস কাটতে কাটতে না বুঝে দুদেশের সীমান্ত ছেড়ে ভারতের মাত্র ১০ ফুট ভেতরে ঢুকে গিয়েছিল ১৪ বছরের এক কিশোর। এজন্য তাকে ক্ষমা করেনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
ফিরে আসতে বলে বাংলাদেশি এ কিশোরকে পেছন থেকে পায়ে গুলি করেছে।রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের চর আষাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ কিশোর বহু কষ্টে বাড়ি ফেরার পর তাকে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তার পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তবে পায়ে গুলি পাওয়া যায়নি। বিএসএফের গুলি ওই কিশোরের পায়ের মাংস ছেদ করে চলে গেছে। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ওই কিশোরের চিকিৎসা চলছে।
বিএসএফের গুলিতে আহত ওই কিশোরের নাম ওবায়দুল্লাহ ওরফে রাইফ (১৪)। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হাজির মোড়ের বাসিন্দা গোলাম রসুলের ছেলে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে গেলে চিকিৎসাধীন রাইফ ও তার বাবা গোলাম রসুলের সঙ্গে কথা হয়।
গোলাম রসুল জানান,সোমবার রাতে তার ছেলের পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তবে পায়ের ভেতর গুলি পাওয়া যায়নি। তার ছেলের বাঁ পায়ের রানের মাংসে গুলি ছেদ করে বেরিয়ে গেছে।
তিনি বলেন,সীমানা বুঝতে না পেরে গরুর জন্য ঘাস কাটতে কাটতে ভারত সীমানার মাত্র ১০ ফুট ভেতরে ঢুকে গিয়েছিল আমার ছেলে। ছোট মানুষ হিসেবেও ক্ষমা পায়নি। আর এই অপরাধেই আমার ছোট ছেলের পায়ে গুলি চালিয়েছে বিএসএফ। তারা রাইফকে চলে যেতে বলে পেছন থেকে পায়ে গুলি করে।
সোমবার দুপুরের এই ঘটনার পর ওই অবস্থায় অনেক কষ্টে সে বাড়ি ফেরে। পরে তাকে জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার ছেলের অবস্থা স্থিতিশীল বলেও জানান তার বাবা।
আর গুলিতে আহত রাইফ জানায়,তার কাছে ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা ছাড়া আর কিছুই ছিল না। এরপরও তাকে চলে যেতে বলে পেছন থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় সে অনেকটা অবাক হয়ে যায় এবং পরে ভীতসন্ত্রস্ত হয়ে অনেক কষ্টে বাড়ি ফিরে আসে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান,গুলিবিদ্ধ হলেও ওই কিশোর বর্তমানে শঙ্কামুক্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সীমান্ত এলাকার ঘটনা হওয়ায় বিজিবি বিষয়টি দেখছে।
এদিকে,বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান,ওই কিশোর অজ্ঞতাবশত ভারতীয় সীমান্ত অতিক্রম করে ফেলেছিল। তবে বয়স বিবেচনায় এভাবে গুলি করা তাদের (বিএসএফ) উচিত হয়নি। তারা এ বিষয়ে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানাবেন। এছাড়া একটি প্রতিবাদ চিঠিও পাঠাবেন।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments