স্টাফ রিপোটার: তৃনমূলের উন্নয়নের রুপকার শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ: আবদুস সবুর।
শুক্রবার (৩০জুন) কুমিল্লার দাউদকান্দিতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও জুম্মার নামাজ আদায়কালে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সবুর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলেই তৃনমূলের উন্নয়ন হয়।একটি বাড়ি একটি খামারের স্বপ্নদ্রষ্টা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা৷ এই প্রকল্পের মাধ্যমে দেশের সকল কৃষক স্বাবলম্বী হয়েছে। ইসলাম ও মুসলামের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই শেখ হাসিনা সরকার কাজ করছে। পাঁচ শতাধিক মডেল মসজিদ প্রকল্পটি শেখ হাসিনার সাহসিক ও সুদূরপ্রসারী উদ্যোগ। গত পনেরো বছরে তৃনমূলে ব্যাপক উন্নয়ন হয়েছে।এক কথায় বলা যায়, তৃনমূল উন্নয়নের রুপকার শেখ হাসিনা সরকার।
তিনি আরও বলেন, 'আমার গ্রাম আমার শহর' শেখ হাসিনা সরকারই করেছেন। গ্রাম এখন গ্রাম নেই আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ শহরে পরিনত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এমন কোন গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই৷ গ্রামের অধিকাংশ মানুষ আধুনিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় এসেছে।
আওয়ামী লীগ সরকারের শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নের কথা বলতে গিয়ে আবদুস সবুর বলেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মেয়েরা উপবৃত্তি পায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। এদেশে একসময় ধর্ম পালন নিয়ে অনেক বিতর্ক হতো৷ এখন সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে৷
শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই এদেশের মুসলমানেরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করে তাই শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা৷
পরে কুমিল্লার দাউদকান্দির কদমতলীতেল্ল নিজ বাসভবনে ইঞ্জিনিয়ার আবদুস সবুর দাউদকান্দি, তিতাস,মেঘনা ও হোমনার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments