কলাপাপড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিক্ষা পদক পুরস্কার এবং সরকার কর্তৃক প্রণীত নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে শিকক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ শিক্ষকা, সরকারি ভাতা প্রাপ্ত ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬ টি মাদ্রাসা ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২ শিক্ষককে সম্মাননা পদক প্রদান ও উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments