টাঙ্গাইল প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নাগরপুরে মুসলিম তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার সরকারি কলেজ সংলগ্ন সড়কে আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে আসা সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতির এই সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের ওপর জুলুম অত্যাচার ও হামলা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে এভাবে খেলা চলবে না। মুসলিম সমাজ জেগে উঠেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য অনুরোধ রইলো। সময় এসে গেছে, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে মুছে দিতে হবে।
নাগরপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরপুর বাজার জামে মসজিদ পেশ ইমাম হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ধলাপাড়া জামে মসজিদ পেশ ইমাম মাওলানা আল আমিন, নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাদিক মিয়া, দুয়াজানি কলেজ পাড়া জামে মসজিদ পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল হাদী।
এছাড়াও হাফেজ আব্দুল আজিম, মাওলানা আবু হুরাইরা, মুফতি বেলাল হুসাইন, সহকারী অধ্যাপক শামীম মোহাম্মদ সেলিম, সূর্য আইডিয়াল স্কুল পরিচালক গোলাম মোস্তফা, নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল মেহেদী সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments