বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
ধানমন্ডি অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান জানান, গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথাকাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ শুরু হয়েছে । তবে অন্য একটি সূত্র জানায়, ফুটবল খেলার মাঠে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষ চলছে।
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুপুর ২.৩০ নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে।
সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হলেও দুপুরের পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments