বিশেষ প্রতিনিধি: বন্যা কবলিত দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে ও গুড নেইবারস জাপানের সহযোগিতায় ফেনী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ওই সকল ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- প্রতি পরিবারের জন্য ছিল ১৫ কেজি চাল, এক কেজি চিড়া, দুই কেজি ময়দা, এক কেজি সুজি, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দু’টি সাবান, ২০টি ওরস্যালাইন, দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১০টি অ্যামোডিস ট্যাবলেট এবং ১০টি এইচ ট্যাবলেট।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় প্রশাসন ও জিএনবি’র সমন্বিত এই কার্যক্রমটি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি বড় সহায়তা। এই ধরনের সহায়তামূলক কার্যক্রম মৌলভীবাজার, কক্সবাজার, নোয়াখালি, ও লক্ষ্মীপুর জেলায় চলছে। প্রতিষ্ঠানটি বঞ্চিত শিশু, তাদের মা এবং পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক নিরাপত্তা, সুরক্ষা, কমিউনিটি উন্নয়ন, স্যানিটেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে, গুড নেইবারস বাংলাদেশ দেশের ১৩টি জেলায় ২১ হাজার শিশু, তাদের মা ও পরিবারকে সহায়তা প্রদান করছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments