স্টাফ রিপোটার: এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন ডেমরার সাড়া জাগানো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫১ জন সরকারি মেডেকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। অত্র কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এখনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত সব শিক্ষার্থীর সংখ্যা জানতে পারিনি, এই সংখ্যা আরও বাড়তে পারে।
এবার মেডিকেলের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে এই কলেজের শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী ১১তম স্হান অধিকার করেছেন। গত রোববার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এদিকে যাত্রাবাড়ীতে মো. মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠিত ‘ড. মাহবুবর রহমান মোল্লা কলেজ’ থেকেও এবার ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সৌভাগ্য অর্জন করেছেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুটো কলেজই আমাদের, এখানকার শিক্ষার্থীরা খুবই মেধাবী ও স্বাপ্নিক। দুটো কলেজ থেকেই সন্তোষজনক পরিমাণ শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। এসব অদম্য মেধাবীদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৯৯ জন এ+ পেয়েছেন। বিজ্ঞান থেকে প্রাপ্ত এ+ এর সংখ্যা ৬৯৬ জন। পাশের হার শতকরা৯৯.৮২ ও এ+ প্রাপ্তির হার ৮২.০২ শতাংশ।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালেও এই কলেজ থেকে ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। একই সঙ্গে বুয়েট ও প্রকৌশলের গুচ্ছ শাখাতেও এখানকার শিক্ষার্থীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। এছাড়া এ কলেজ থেকে পর্যাপ্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও বুয়েটে ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments