রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নৈশ প্রহরী পদে চাকরি না পেয়ে উপজেলার ইলুহার বিহারী লাল একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রহমানের হাত-পা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন,সভা ও সমাবেশ অব্যাহত রয়েছে।
সোমবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ইলুহার ইউনিয়নের সকল শিক্ষক,অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইলুহার ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পূর্ব ইলুহার জসিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইয়াকুব আলী ,বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মিহির কুমার: উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মুজিবুর রহমান ,বাংলাদেশ টিসার্স এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি মো: আলী আজিম :ইলুহার জসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজা, বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের
সাবেক সহকারি শিক্ষক আঃ করিম,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমটির সদস্য সিদ্দিকুর রহমান ভূঁইয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী পিতা-পুত্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত,১৩ নভেম্বর সকালে স্কুলে যাবার সময় পথে মোটরসাইকেলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে ইলুহার বিহারী লাল একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমানের ওপর ফ্লিমি স্টাইলে হামলা চালায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী চান্দু আকন ও তার ছেলে সজিব আকন। এতে তার ডান পা ও বাম হাত ভেঙ্গে যাওয়াসহ সারা শরীর রক্তাক্ত ও ফুলা জখম হয়।
এসময় তার সঙ্গে ব্যাগে থাকা পরীক্ষার ফিসহ স্কুল ফান্ডের ৮০ হাজার টাকা ও স্কুলের গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যাওয়া ও মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। তার ডাক চিৎকার শুনে এলাকাবাসি,স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধাংশু কুমার মন্ডল বাদী হয়ে ওইদিন রাতে উপজেলার ইলুহার গ্রামের চান্দু আকন ও তার ছেলে সজিব আকনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।
এদিকে গত এক সপ্তাহেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান আসামী পিতা-পুত্রকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments