স্টাফ রিপোর্টার: তারেক রহমানের "টেক ব্যাক বাংলাদেশ" ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন বলেছেন, শেখ মজিবুর রহমান যখন বাংলাদেশে একনায়কতান্ত্রিক বাকশাল করেছিলেন,এরপর তার মেয়ে শেখ হাসিনা দেশে যে অফুরন্ত ক্ষতি করেছেন। তা পূরণ করার ওয়াদা নিয়ে তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ দিতে চেয়েছিলেন।
তিনি বলেন, সেটা কোন বাংলাদেশ ছিল? বৈষম্যবিরোধী। একটা রাষ্ট্রের নীচ থেকে উপর পর্যন্ত সকল শ্রেনী পেশার মানুষের থাকবে সমান অধিকার। সেটাকে পুঁজি করে আপনাদের দেখা ছাত্রজনতার গণআন্দোলনের রক্তিম বিজয়। বৈষম্যবিরোধী এই আন্দোলনই রুপ নিয়েছিল তারেক রহমানের এক দফা টেক ব্যাক বাংলাদেশ।
বিএনপির এই নেতা বলেন, সেই ছাত্র জনতার বিশাল রক্ত স্রোত ও সারি সারি লাশের বিনিময়ে গত ৫ আগষ্ট স্বৈরাচারীনী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ১৭ তম কারামুক্তি দিবসে ঢাকা মহানগর উত্তর আদাবরে স্হানীয় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষ্যে আদাবরের নবীনগর হাউজিং এ আজ ৩ রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বৈষম্য বিরোধী গণআন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিএনপি নেতা আবু মিয়ার সভাপতিত্বে ও মহিমুল হাসান শিপলু সঞ্চালনায় স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি নেতা মনোয়ার হাসান জীবন গত বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ জসীম উদ্দিন এর আদাবরস্হ শ্যামলী হাউজিং এর বাসভবনে গিয়ে তার সহধর্মিণীর সাথে দেখা করে পারিবারের খোজ খবর নেন ও আর্থিকভাবে সহায়তা করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments