রফিকুল ইসলাম সুজন: আিফগানিস্তানের ভূমিকম্পের দুই দিনের মাথায় আবারও কেঁপে ঊঠল দেশটির পূর্বঞ্চল। মঙ্গলকার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ম্যাগনিচিউড ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কুনার প্রদেশে।
এরআগে ৩১ আগষ্ট রাতে আফগানিস্তানের পূর্বঞ্চলে ম্যাগনিচিউড ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন ভূমিকম্পে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্গতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ শ জনের বেশী মানুষ। ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, বিশেষ করে কুনার, নাঙ্গার ও লাঘমান প্রদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গ্রাম প্রায় নিশ্চিহৃ হয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, প্রায় ৫ হাজারের বেশী ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ৮ হাজারেরও বেশী ঘর ক্ষতিগ্রস্ত । দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ থাকায় উদ্ধার কাজে মারাত্মক সমস্যা হচ্ছে। ধ্বংমস্তুপে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত, চীনসহ বিভিন্ন দেশ ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে ত্রাণ বিতরণে লজিস্টিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক সংকটের কারণে এখনো কার্যকরভাবে সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।
মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। আফগানিস্তানের জন্য বিপর্যয় ভয়াবহ মানবিক সংকট ডেকে আনতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments