ডেস্ক রিপোর্ট: একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। বাংলাদেশে নির্বাচন হবেই। কোনো স্বরযন্ত্র করে তা আটকে রাখা যাবেনা। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নেব - এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
শ্রীনগরের জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ছনবাড়ী আন্ডারপাস এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ প্রায় তিন হাজার নেতাকর্মী।
পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওয়াসিমসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments