স্টাফ রিপোর্টার: কুরআন মানবজাতির পথের দিশা। কুরআনের আদর্শ ব্যতীত মানবতার মুক্তি এবং কল্যাণ নিশ্চিত হতে পারেনা। কুরআন সকল মানুষের জন্য পথনির্দেশ। কুরআনের বিধান প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ ৩ এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার বটতলায় আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতির বক্তৃতাকালে এসব কথা বলেন।
মুক্তাগাছা উপজেলার বটতলা এলাকায় আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা তারেক মনোয়ার। উপস্থিত ছিলেন মাওলানা রাতিব আল হাসান, মাওলানা মো: আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামসুল হক, মাওলানা মাসুদুর রহমান, সেক্রেটারী আবিদুল্লাহ মোজাহিদ, মাওলানা মোস্তফা রায়হান।
তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতির বক্তব্যে মতিউর রহমান আকন্দ আরও বলেন, বাংলাদেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান। মুসলমানরা ঐক্যবদ্ধ হলে দেশে সহজেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিগত ৫৪ বছরেও এদেশে জাতীয় ঐক্য গড়ে উঠেনি। ফলে দেশ সকল ক্ষেত্রেই পিছিয়ে আছে। কেবলমাত্র কুরআনের আদর্শই মানুষের মাঝে ঐক্যবদ্ধ হওয়ার অনুভূতি জাগ্রত করতে পারে।
তিনি বলেন, কোনো ব্যক্তিই নিরপেক্ষ নয়। নিরপেক্ষ একমাত্র আল্লাহ। আল্লাহর আইনই নিরপেক্ষ। কুরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত আইন গ্রন্থ। এ আইনে বিচার হলে মানুষ ন্যায় বিচার পাবে।
পার্লামেন্ট হলো আইন তৈরির জায়গা। এ কারণে ইসলামী আদর্শের ভিত্তিতে আইন প্রণয়নের লক্ষ্যে ইসলামপন্থীদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। আমাদেরকে দলমতের ঊর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই দেশে কুরআনের রাজ কায়েম হবে।
তিনি আরও বলেন, কুরআন হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র বিধান। কুরআনের বিধান প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি আসবে হবে, ইনশাআল্লাহ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments