এক বছরে দুর্ঘটনা হাজার ছাড়াল
ডেস্ক রিপোর্ট: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশে ত্রুটি বা লিকেজের কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সিলিন্ডার ও এর আনুষঙ্গিক উপকরণ থেকে গ্যাস নির্গমনের জেরে ১,০৪১টি দুর্ঘটনা ঘটেছে। আগের বছর এ সংখ্যা ছিল ৭৪৮। অর্থাৎ এক বছরের ব্যবধানে দুর্ঘটনা বেড়েছে ২৯৩টি।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে গ্যাস লিকেজ আগেভাগে শনাক্ত না হওয়ায় দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করছে। দগ্ধদের বর্ণনায় জানা যায়, ঘরের ভেতর গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি। চুলা জ্বালানোর মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে।
শুধু সিলিন্ডার নয়, পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দুই-ই বাড়ছে।
এদিকে সিলিন্ডার আমদানি, বিপণন এবং নিরাপত্তা মান যাচাইয়ের দায়িত্বে থাকা সরকারের তিনটি তদারকি সংস্থার কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার সংখ্যা বাড়লেও বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণে দৃশ্যমান কঠোরতা দেখা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের অসচেতনতা যেমন একটি বড় কারণ, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ঘাটতিও পরিস্থিতিকে জটিল করছে। তাদের পরামর্শ, নিয়মিত সিলিন্ডার, রেগুলেটর ও পাইপ পরীক্ষা করা, গ্যাসের গন্ধ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অনুমোদিত কোম্পানির পণ্য ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সূত্র: সমকাল।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments