মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে গণসংযোগ এবং মতবিনিময় করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
শনিবার পবা উপজেলার নওহাটা পৌরসভার কলেজ মোড় থেকে শুরু করে নওহাটা ব্রিজ পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর পবা থানার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
এসময় আসাদুজ্জামান আসাদ বলেন,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলে দেশের উন্নয়ন হয়েছে।ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়ন এর কথা ভুলে গেলে চলবেনা। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ,জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ,কামরান আমিন আবু, রায়হান মাসুদ,সাবেক পারিলা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ভুলু,রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, সাবেক চেয়ারম্যান ঘাসিগ্রাম ইউপি আফজাল হোসেন বকুল,সাবেক সাধারণ সম্পাদক বড়গাছি ইউপি আওয়ামী লীগ ফারুক হোসেন মাসুম,মোহনপুর আওয়ামী লীগ নেতা আজাহার আলী,রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক,উপখুন প্রচার সম্পাদক শাহাদাত হোসেন ,হুজুরী পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল কাশেম,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ,নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান,সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান রুমেলসহ আওয়ামী লীগ স্থানীয় ছাত্রলীগ যুবলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। অধিকাংশ দলই বাজেটকে ‘ঋণনির্ভর’, ‘গরিববিরোধী’ ও ‘গণবিরোধী’ আ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গরিব মারার বাজেট’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১১ জুন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মি ...
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
সব মন্তব্য
No Comments