চট্টগ্রাম অফিস : আজ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন কালুরঘাট রেলসেতু ও দোহাজারী রেলওয়ে স্টেশনসহ দোহাজারী থেকে কক্সবাজার নবনির্মিত রেলপথ সরেজমিনে পরিদর্শন করেন। মন্ত্রী হেঁটে কালুরঘাট রেলসেতু সংস্কার কাজ দেখেন, দোহাজারী রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজ অবলোকন করে, দোহাজারী থেকে কক্সবাজার নবনির্মিত রেলপথ হারবাং পর্যন্ত ট্রলি যোগে সরেজমিনে পরিদর্শন করেন ।
পরিদর্শনের সময় কালুরঘাট রেলসেতু প্রান্তে ও দোহাজারী রেলওয়ে স্টেশনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, রেলযোগে পর্যটন নগরী কক্সবাজার আসার জন্য সারা দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছেন। সকল প্রতিকূলতা কাটিয়ে আমরা দ্রুত নির্মাণ কাজ শেষ করব এবং আগামী ০২ নভেম্বর ২০২৩ ট্রায়াল রান করব , আশা করছি ১২ নভেম্বর ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, কালুরঘাট সেতুতে রেল ও অন্যান্য যানবাহন চলাচল করত। এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল, আমরা সেতুটি মজবুত করে নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করেছি এবং নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হবে আশাকরছি। এই সেতুর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের সাথে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থান রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে । কালুরঘাট সেতুর পাশে আরো একটি ডাবল লাইন ডুয়েলগেজ, এবং ৪ লেনের সড়কপথসহ সেতু নির্মাণ হবে, আশা করছি আগামী বছর কাজ শুরু হবে।
সবশেষে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রকল্প পরিচালকসহ নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন রেলপথ মন্ত্রী।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments