ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর হাতিয়ায় ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯ টি হাত বোমা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত ডাকাত আটক করেছে কোস্ট গার্ড
শুক্রবার (০৮ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৮ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করা হয়।
পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত "বিসমিল্লাহ মৎস্য আড়ত" তল্লাশি করে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় অস্ত্র এবং ২৯ টি হাত বোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।
আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্র্র্র্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments