আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেনএই নির্বাচন অত সহজ নাও হতে পারে। যদি আমরা রাজপথে না থাকি, আমরা যদি মনে করি যে, হাসিনা পালিয়েছে, আওয়ামীলীগ নাই, আমরা কাজ না করলেও হবে, ঘটনা কিন্তু তানা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভা শুরুর আগে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই দেশ থেকে টাকা পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্যরা। এক কথায় তাদের পরিবার পুরোটা লুটপাট করে নিয়ে গেছে।
পঞ্চগড় জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments