পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: আরিফ হোসেন (২৮) ও মো: ছানাউল্লাহ (২১)। আরিফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হাতিবান্দা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে ও ছানাউল্লাহ বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিস্টানপাড়ার মো: আওয়ালের ছেলে।
নগর পুলিশ জানায়, গতকাল বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরিফ হোসেন ও মো: ছানাউল্লাহকে গ্রেফতার করে। অপর আসামি জীবন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ও পলাতক আসামির ফেলে যাওয়া বস্তা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুর অফিস::মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
সব মন্তব্য
No Comments