স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজনই পেশায় পোশাক শ্রমিক।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ২ জুন সকাল ৯টার দিকে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি তারা। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে ৩ জুন উভয় পরিবার পল্লবী থানায় পৃথক দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করে। জিডি নম্বর ১৮২ এবং ১৮৩।
জিডির পর পল্লবী থানার একটি চৌকস টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করে। এরপর ৯ জুন রাত ৩টা ৫ মিনিটে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিখোঁজের পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দুই কিশোরীর নিজেদের মধ্যকার গভীর সম্পর্ক এবং পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল।
উদ্ধারের পর দুই ভিকটিমকে তাদের অভিভাবকের কাছে জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments