স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ২৬ মার্চ (রবিবার) ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পীকার এ শ্রদ্ধা জানান।
এ সময় স্পীকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নিরবতা পালন করেন।
এরপর, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, মেহের আফরোজ এমপি ও সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments