স্টাফ রিপোর্টার: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবি শাখা। শুক্রবার (৮আগস্ট) দিবাগত রাতে অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১/ মোঃ মিজান ওরফে কেটু মিজান, ২/ তার স্ত্রী গোলাপি, ৩/ মোঃ স্বাধীন ৪/ আল-আমিন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ৭ আগস্ট চান্দনা চৌরাস্তা এলাকায় সংঘটিত এক হামলার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন।
এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং নির্মম ভাবে হত্যা করে। ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হলেও মূল আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত রাখে ডিবি পুলিশ। বাংলাদেশের সকল সাংবাদিক মহল ও এলাকাবাসী দ্রুত ও সফল অভিযান পরিচালনার জন্য জিএমপি ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এবং দে-শ ও প্রবাসী সকল সাংবাদিক ভাই বোন সহ বিটিএসএফ এর কেন্দ্রীয় সদস্য সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ এর পক্ষ থেকে অপরাধীদের কে দ্রুত আইন প্রয়োগ কারি সংস্থার মাধ্যমে ক্রসফায়ার দিয়ে বিচার কার্য সম্পূর্ণ করার জোর দাবি জানান।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments