সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা সনদ উদ্ধার এবং সনদ বিক্রির অভিযোগে আবুল কাশেম ও মোজাম্মেল হক (৬৫) নাকে দুই ব্যক্তিকে আটক করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা।
২৪ নভেম্বর রাতে উপজেলার হারুয়াবাড়ী এলাকায় ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা সনদ বিক্রির সময় ইউপি সদস্য আইনাল হকের সহযোগিতায় এলাকাবাসী ওই দুই ব্যক্তিকে আটক করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের ভুয়া সহযোগী সনদপত্রসহ আটক করেন।
জানা গেছে. দীর্ঘদিন যাবৎ এ চক্রটি মাসিক ১০ হাজার টাকা ভাতা ও মুক্তিযোদ্ধাদের সব সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে সাধারণ মানুষের মাঝে সহযোগী মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে আসছে। উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্যপাড়া গুচ্ছগ্রামের দুঃস্থ অসহায় বৃদ্ধ নারী পুরুষের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে এ ধরনের ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা সনদ বিক্রয় করার অভিযোগ রয়েছে।
মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটক চক্রটি দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় সহযোগী মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে আসছে। ভুয়া সহযোগী মুক্তিযোদ্ধা সনদ বিক্রির অভিযোগে তাদের আটক করে ২৫ নভেম্বর জেল হাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments