ডেস্ক রিপোর্ট : বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৬২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালানপণ্য সামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৮ কেজি ১৮ গ্রামস্বর্ণ, ১০ কেজি ৫৫০ গ্রামরূপা, ৪লাখ২৬হাজার ৮১২টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৭৭৭টি ইমিটেশন গহনা, ৪৩ হাজার ২৬৭টি শাড়ি, ১২ হাজার ২০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরিপোশাক, ২ হাজার ৫৮৪ ঘনফুটকাঠ, ২ হাজার ৩১৯ কেজিচাপাতা, ৪৭ হাজার ৭৩৫ কেজিকয়লা, ১ হাজার৪৪০ ঘনফুট পাথর, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৫টি পিকআপ, ১০টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইকএবং ৬৪টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি এলজি, ২টি ম্যাগাজিন, ১টি হ্যান্ডগ্রেনেড এবং ১৬০ রাউন্ডগুলি।
এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৭২৭ গ্রাম ক্রিস্টালমেথ আইস, ৩৮ দশমিক ২১৩ কেজি হেরোইন, ১৩ হাজার ৪৩২ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৪৭৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ২৮৭ লিটার বাংলা মদ, ১ হাজার৩১৯ ক্যানবিয়ার, ১হাজার৯২৫ কেজিগাঁজা, ৬২ হাজার৯০৮টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার৩২৩ বোতল ইস্কাফ সিরাপ, ১ দশমিক ৫০০ কেজি কোকেন, ১ হাজার১৩ বোতল এমকেডিল/কফিডিল, ৫ লাখ ৪৯ হাজার ১২২ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ৪ হাজারটি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ০ দশমিক ৯০০ কেজি এলএসডি, ১৪০ প্যাকেট কীর্টনাশকএবং ১১ লাখ ২১ হাজার ২টি অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক, ১৫ জন ভারতীয় নাগরিক এবং ৪২৪ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ক ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
সব মন্তব্য
No Comments