স্টাফ রিপোটার: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডেমরা-যাত্রাবাড়ি থানাধীন ১৬টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। একইদিন ব্যাক্তি উদ্যোগে দুটি রাস্তা মেরামতের নগদ অর্থ বিতরণ করেন তিনি। এছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধী ও অস্বচ্ছল ৩০টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা তিন লাখ টাকা বিতরণ করেন।
শনিবার (১৪অক্টোবর) বেলা ১১ টায় নিজ বাসভবন গেন্ডারিয়াস্থ সতীশ সরকার রোডে (কাজী ভবন) উপস্থিত ব্যাক্তিদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা প্রতিবছরই মিলেমিশ এ উৎসব উদযাপন করি। আমরা সকলে এই দেশের সন্তান। এদেশে আমাদের জন্ম। আমরা সব সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একই স্রষ্টার সৃষ্টি। আমাদের পরিচয় আমরা মানুষ। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আমরা সব সময়ই চলার চেষ্টা করি। দুর্গা উৎসব যাতে উৎসবমুখর পরিবেশের শেষ হয় সে লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি বলেন, কারো ধর্মকে কখনো আমরা যেন ছোট করে না দেখি। তিনি বলেন, আমরা সবাই এই এলাকায় আপন ভাইয়ের মতো মিলে-মিশে বসবাস করবো এবং একে অন্যানের ধর্মের প্রতি সম্মান দিবো। একে অপরের বিপদে-আপদে ছুটে যাবো এবং পাশে থাকবো। তিনি বলেন, পূজা চলাকালীন ডেমরা-যাত্রাবাড়ি ও আংশিক কদমতলী থানা এলাকায় সকল জনপ্রতিনিধিকে সর্তক থাকতে হবে। নির্বিঘ্নে শারদীয় উৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি-স্বেচ্ছাসেবক বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলেমিশে এ দুর্গা উৎসব সুন্দরভাবে পালন করার আসা ব্যক্ত করছি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ। নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের পরিচালনা করেন এমপির পিএস ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়া উদ্দিন জিয়া।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments