জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বাধা তৈরির প্রচেষ্টায় মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লাকী আক্তারের নামে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকলেও লাকী আক্তারের হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে যা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্র ইউনিয়ন অবিলম্বে লাকী আক্তারসহ নিরাপরাধ যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে লাকী আক্তারের নামে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে বলেন, "লাকী আক্তার সর্বদা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সরব থেকেছে। ছাত্র ইউনিয়নের সভাপতির পদ থেকে বিদায় নিয়ে লাকী আক্তার এদেশের কৃষক আন্দোলন এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে নিয়োজিত রেখেছেন। লাকী আক্তার জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থেকেছেন। ৩ আগস্ট, ২০২৪ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশেও তিনি উপস্থিত ছিলেন। তবুও গত ৩০ এপ্রিল লাকী আক্তারের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। যা স্পষ্টতই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অভ্যুত্থানের প্রায় ৯ মাস পরে এসে এমন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রাপ্তির পথ রোধ করবে। মূলত, প্রায় ৯ মাসেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু করতে না পারার ব্যর্থতা ঢাকতে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। ইতোপূর্বেও আমরা বিভিন্ন ব্যক্তি ও শিল্পীর নামে মিথ্যা মামলা দায়ের করতে দেখেছি। আমরা অবিলম্বে লাকী আক্তারসহ যে সকল নিরাপরাধ ব্যক্তির নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাই। জনগণের চোখে ধুলো দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না।"
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments