আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গোমড়া গুচ্ছ গ্রামে। মঙ্গলবার ১ জুলাই বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গৃহহীন মমেনা বেগম ও শেফালী বেগমকে দুই খালি ঘরে ওই দুই পরিবারকে উঠিয়ে দেন। গৃহহীন বিধবা নারী মমেনা বেগমকে নিয়ে শ্যামল বাংলাসহ অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের দৃষ্টিগোচর হয়। পরে মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গোমড়া গুচ্ছ গ্রামে ওই দুই গৃহহীন পরিবারকে মাথাগোঁজার ঠাই করে দেন। ওই দুই গৃহহীন পরিবার মাথাগোঁজার ঠাই হওয়ায় খুৃশিতে তারা আত্মহারা। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ইউএনও আশরাফুল আলম রাসেলকে দু হাত তুলে দোয়া করেন। ওই দুই গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments