বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি), বাংলাদেশ বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এবং ফেডারেশন অব এশিয়ান বায়োটেক এসোসিয়েশনস (এফএবিএ) -এর যৌথ উদ্যোগে ‘কৃষি ও স্বাস্থ্যক্ষেত্রে জীবপ্রযুক্তি’ শীর্ষক ৫ম আন্তর্জাতিক সম্মেলন আজ ১ সেপ্টেম্বর শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ৩-দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সম্মেলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরফুদ্দিন আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিবিবিএস-এর সভাপতি ড. চন্দন কুমার রায়, এফএবিএ-এর সভাপতি ড. আসাদুল গণি এবং জিএনওবিবি-এর সভাপতি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলনের সফলতা কামনা করে বলেন, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ ও কঠোর নজরদারি আরও বাড়াতে হবে। নিরাপদ ও উন্নত সমাজ বিনির্মাণে সকল ক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন। করোনা মহামারি, ডেঙ্গুসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরণের ঝুঁকি মোকাবেলায় জৈব প্রযুক্তির উন্নয়নে মৌলিক গবেষণা পরিচালনা করার জন্য শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহবান জানান।
সম্মেলনে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস-এর প্রতিষ্ঠাতা এবং কিংবদন্তি জীবপ্রযুক্তিবিদ অধ্যাপক ড. আহমেদ শামসুল ইসলামের কর্মময় জীবনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments