আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত করেছেন। করোনাভাইরাস ও অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলমান গণবিক্ষোভের মুখে রোববার তিনি এই ঘোষণা দেন।
এদিকে ওই দিন সকালে হাজার হাজার তিউনিসিয়ান বিভিন্ন শহরে মধ্যপন্থী ইসলামি দল এন্নাহদা পার্টির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ সরকার করোনা ভাইরাস মোকাবেলাসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থ হয়েছে।
প্রেসিডেন্ট তার প্রাসাদে জরুরি বৈঠকে তার এ সিদ্ধান্তের কথা ঘোষণার পর রাস্তায় রাস্তায় আতশবাজি ও গাড়ির হর্ণ বাজিয়ে উল্লাস প্রকাশ করে লোকজন।
এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কায়েস সাইয়েদ বলেছেন, জনগণের অধিকার নিয়ে ভন্ডামি, বিশ্বাসঘাতকতার ফলে বহু মানুষ প্রতারিত হয়েছেন।
তিনি সহিংস প্রতিক্রিয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, কেউ সশস্ত্র আন্দোলনের কথা ভাবলে তাদের আমি সতর্ক করছি, কেউ গুলি চালালে সশস্ত্র বাহিনী তা বুলেটের মাধ্যমেই জবাব দেবে।
তিনি আরো বলেছেন, তার কাজ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি সংসদ সদস্যদের দায় মুক্তি স্থগিত করেছেন।
তিউনিসিয়ার পার্লামেন্টের স্পিকার ও মধ্যপন্থী ইসলামি দল এন্নাহদা পার্টির প্রধান রাশেদ ঘানোচি এ পদক্ষেপের পর প্রেসিডেন্ট সাইয়েদের বিরুদ্ধে ‘বিপ্লব ও সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান’ চালানোর অভিযোগ করেছেন।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্ট সাইয়েদের সঙ্গে প্রধানমন্ত্রী মেচিচির রাজনৈতিক বিরোধ চলছিল।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments