বিশ্ববদ্যিালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২০ ও ২০২১’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২২ মে সোমবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। একইসঙ্গে উপাচার্য বিভাগের হীরকজয়ন্তী উপলক্ষ্যে তৈরি করা লোগো উন্মোচন করেন।
ভাস্কর্য বিভাগের চেয়ারপার্সন ড. নাসিমা হক মিতু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রদর্শনী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিল্পচর্চা সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ পায়। তিনি বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে এবং মানুষের মানবিক গুণাবলী ও উদ্ভাবনী চিন্তাচেতনার বিকাশ ঘটাতে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত শিল্পচর্চার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুর্লভ ভাস্কর্যগুলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কার্যকরী ভূমিকা রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে অনন্য ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- টুটুল রায় ও অমিয় শংকর দাস (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার), অলি মিয়া ও গোবিন্দ পাল (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার), পল্লব সমাদ্দার ও নয়ন দত্ত (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), সুইটি আক্তার ও সুপ্রিয় কুমার ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ ও জিল্লুর রহমান (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার)।
উল্লেখ্য, গত ১৮ মে ২০২৩ থেকে জয়নুল গ্যালারীতে শুরু হওয়া ভাস্কর্য বিভাগের ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চলবে আগামীকাল ২৩ মে ২০২৩ মঙ্গলবার পর্যন্ত । প্রতিদিন সকাল ১১:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রয়েছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments