ডেস্ক রিপোর্ট: ঢাকা টু জারিয়া ঝাঞ্জাইল আন্ত:নগর ট্রেন চালু ও জারিয়া-দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবীতে নেত্রকোণা জেলা সমিতি, পূর্বধলা সমিতি, দুর্গাপুর সমিতি ও কলমাকান্দা সমিতির প্রতিনিধিগণ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে আজ স্মারকলিপি প্রদান করেন।
মন্ত্রী মহোদয় স্মারকলিপি গ্রহণ করেন এবং উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ছবি বিশ্বাস, ঢাকাস্থ নেত্রকোণা জেলা সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান সরকার, এডভোকেট সজয় চক্রবর্তী, সাংবাদিক মজিবুর রহমান খান, মোস্তফা নুরুল আলম খান, রোটারিয়ান আয়কর আইনজীবী তাপস আদিত্য, এডভোকেট লুৎফর রহমান, শেখ সাইফুর রহমান সুলতান, অর্ণব সরকার এবং ছাত্র নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
উপরোক্ত দাবির সমর্থনে ডিও লেটার প্রদান করেন জনাবা জাকিয়া পারভিন খানম- সংসদ সদস্য, ৩১৮ মহিলা আসন-১৮, সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও জনাব মানু মজুমদার, মাননীয় সাংসদ, দুর্গাপুর- কলমাকান্দা সংসদীয় আসন, নেত্রকোণা
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments