মো.পাভেল ইসলাম রাজশাহী: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২২’ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ১০টা ১০ মিনিটে ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন কর্মসূচি শেষে সকাল ১০.৪৫ টায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি রুয়েট ক্যাম্পাস ও নগরীর তালাইমারী মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, বিশ্ববিদ্যালয় দিবস-২০২২ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদাত, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এন.এইচ,এম. কামরুজ্জামান সরকার, ছাত্র কল্যাণ উপ-পরিচালক মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, বিভাগ, দপ্তর , শাখা প্রধানবৃন্দ সহ রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments