ডেস্ক রিপোর্ট: রাজধানীর বংশাল এলাকা থেকে ৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মো. ইউনুস আহাম্মেদ (৬৮) ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বংশাল থানার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম ।
বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার বংশাল পুলিশ ফাঁড়ির একটি টিম এলাকায় ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে ৯/১ এসি রায় রোড হোল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ইউনুস আহাম্মেদকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments