ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে ৮৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। টানা তিন বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা আবার বেড়েছে। ডয়চে ভেলে
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে বছর ৫৮ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। ২০১৮ সালে ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। ২০২২ সালে মেক্সিকোতে সবচেয়ে বেশি সাংবাদিককে হত্যা করা হয়, ১৯ জন। এছাড়া ইউক্রেনে ১০ জন ও হাইতিতে নয়জন প্রাণ হারিয়েছে।
হত্যার কারণ
তিন-চতুর্থাংশ সাংবাদিক সঙ্ঘাত চলছে না এমন জায়গায় খুন হয়েছে। ৮৬ জনের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলের। সঙ্ঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সঙ্ঘাত ও উগ্রবাদীদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা প্রাণ হারিয়েছে।
দায়মুক্তি বেড়েছে
ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা আশ্চর্যজনকভাবে খুবই বেশি। এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।
খুন হওয়া ছাড়াও গতবছর সাংবাদিকরা অন্যরকম নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে আছে গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানি ও অনলাইন সহিংসতা। বিশেষ করে নারী সাংবাদিকেরা এমন সহিংসতার শিকার হয়েছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments