ডেস্ক রিপোর্ট: অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (বয়স ১৪ বছর) এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতার সাথে বিয়ের প্রস্তাব নাকচ করায় পিতাকে হত্যার ঘটনা ঘটেছে বগুড়ায়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী এ ঘটনায় তীব্র ক্ষোভ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নেতৃবৃন্দ বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়ের বিয়ে আইনত অপরাধ। স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথমত এই অপরাধ করতে চেয়েছেন, দ্বিতীয়ত মেয়ের বাবা রাজী না হওয়ায় তাকে পিটিয়ে হত্যা করেছেন। নারী নির্যাতন ও সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত ব্যক্তি দ্বারা সংঘটিত হয়; এটা তার আরেকটি উদাহরণ।
নেতৃবৃন্দ আরো বলেন, একটি রাষ্ট্র কতখানি গণতান্ত্রিক ও সভ্য সেটা বোঝা যায় ঐ রাষ্ট্রে নারীরা কতখানি অধিকার ও মর্যাদা পেয়ে থাকেন সেটা দেখে। কাউকে বিয়ে বা পছন্দ করার ক্ষেত্রে তার মতামতকে সম্মান করা একটি গণতান্ত্রিক আচরণ। এই শিক্ষা আমাদের সমাজে পুরোপুরি গড়ে ওঠেনি। যে কারণে এরকম ঘটনা ঘটে। একদিকে ক্ষমতার ছত্রছায়ায় থেকে যা কিছু করতে পারার মনোভাব অন্যদিকে বৈষম্যমূলক ও ভোগ্যসামগ্রী রূপে নারীকে দেখার দৃষ্টিভঙ্গী দেশে নারীর নিরাপত্তা নিশ্চিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দায়ীদের গ্রেফতার করা হলেও সুষ্ঠু বিচার হবে কি না সে সংশয় থেকেই যাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments