বগুড়া অফিসঃ বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজে মাস্টার্স কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কলেজ নামে রূপ নিয়েছে।
মঙ্গলবার কলেজের নতুন নামকরণ ও মাস্টার্স শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি বিসিক পরিচালক মীর শাহে আলম এর সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,মোঃ আকতার হোসেন, মহানগর সদস্য সহ-দফতর মোঃ ইব্রাহিম খলিল,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম,ফাহিম সিনহা, প্রখ্যাত সংগীত শিল্পী মনির খান,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু,শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব,রায়নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম,প্রভাষক আব্দুল হালিম,অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।
কলেজটির এমন উন্নয়নে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।প্রায় পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি যেন নবযৌবন ফিরে পেলো।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments