নজরুল ইসলাম তালা, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তালার হাজরাপাড়া এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬)।
এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)।
আহত মিঠুর বারতে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান মারা যান। এ সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথে মধ্যে রিফাতও মারা যান।
শনিবার (২২ এপ্রিল) সকালে দুই ভাইয়ের লাশ বাড়িতে পৌঁছেছে বলে জানান তিনি।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মৃত্যুর বিষয়টি আমাদেরকে এখনো কেউ জানায়নি।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments