উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫ শত ৮১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১৭ নভেম্বর সকাল ১১ টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ আল আমিন সরদার, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আজিজ, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মাহফুজুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাবিনা ইয়াসমিন, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রহিমা পারভীন, এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, স্কুল ফিডিং কর্মসূচির প্রজেক্টর ডাইরেক্টর শাহ আলম,ডাইরেক্টর অপারেশন মোঃ মনজুর রহমান মাসুক, উজিরপুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক সহ অনেকে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান,১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫৮১ জন শিক্ষার্থীদের স্কুল ফিডিং এর নাস্তা তুলে দেওয়া হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments