জাবি প্রতিনিধি : দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় আইআইটি সেমিনার রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে নটমডেম কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার হেমন্ত ফিউজ রোজারিও। তিনি বলেন আমাদের এই ৭৫ বছর পূর্তি উৎসব আপনাদের জন্য আপনারা সকলে অংশগ্রহণ করার মাধ্যমে সফল করুন। এছাড়া তিনি সবার একটি ডাটাবেইজ তৈরীর আশ্বাস দেন।
এ সময় জাবির গণিত বিভাগের শিক্ষক সুশান্ত কুমার রায় বলেন -ঐতিহ্যবাহী নটরডেম কলেজের এর ৭৫ বছর পূর্তি উৎসব হতে যাচ্ছে এ খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এর মাধ্যমে আমরা যারা নটরডেমিয়ান আছি তাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি পাবে। সবাই একসাথে মিলিত হতে পারবো। আমি বলবো সবাইকে এ প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য। সাথে
অধ্যাপক এম শামীম কায়সার ও এ উৎসবকে সাধুবাদ জানান
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত ৪৯তম আর্বতনের শিক্ষার্থী, সাবেক নটর ডেমিয়ান মোঃ নাঈমুর রহমান নাঈম বলেন, নটরডেম কলেজের ৭৫ বছর পূতি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রচারণা সভায় কলেজ এর প্রিন্সিপাল ড. হেমন্ড পিউস রোজারিও উপস্থিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি ৭৫ বছর পূর্তি উৎসব আমাদের জন্য ইতিবাচক ও গুরুত্ববহ হয়ে উঠবে।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শফিক- উর- রহমান,অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক এম শামীম কায়সার, অধ্যাপক মোাহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক মো. এজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক দেবাশীষ সাহা, আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী,সহযোগী অধ্যাপক , মো. রনি হোসাইন, সহকারী অধ্যাপক, , মো. সাব্বির আহম্মেদ,সহকারী অধ্যাপক কানন কুমার সেন।
উল্লেখ্য যে আগামী বছর জানুয়ারী শেষের দিকে নটরডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার দায়িত্ব ছাড়লেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার, ১১ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পদন্নোতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
সব মন্তব্য
No Comments