ডেস্ক রিপোর্ট: রুশ সেনাদের হাত থেকে অল্পের জন্য বাঁচেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটি জানিয়েছেন।
সেই দিনের ঘটনার কথা স্মরণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তিনি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা বোমের শব্দে ঘুম থেকে উঠে যান। তারা তাদের ১৭ বছর বয়সী মেয়ে ও নয় বছর বয়সী ছেলেদের জানান যে হামলা শুরু হয়ে গেছে।
জেলেনস্কি বলেন, খুব জোরে বিস্ফোরণ হচ্ছিল। এর পরই জানানো হয়, একটি রাশিয়ান স্ট্রাইক দল তাকে এবং তার পরিবারকে হত্যা বা বন্দী করার জন্য কিয়েভে পৌঁছেছে।
জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক টাইমকে জানান, কীভাবে তারা জেলেনস্কিকে নিরাপদে রাখার চেষ্টা করেছেন।
আন্দ্রি ইয়ারমাক বলেন, সেই রাতের আগে, আমরা কেবল সিনেমায় এমন জিনিস দেখেছি। প্রেসিডেন্ট অফিসের পেছনের প্রবেশদ্বারের একটি গেট পুলিশ ব্যারিকেড এবং প্লাইউড বোর্ডের স্তূপ দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল।
জেলেনস্কির চিফ অব স্টাফ জানান, রুশ হামলার শুরুর দিন ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। জেলেনস্কি ও তার সহযোগীদের জন্য রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট আনা হয়।
ইউক্রেনের সেনা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, রাশিয়ান সৈন্যরা দুইবার কম্পাউন্ডে হামলা চেষ্টা করে। তখন জেলেনস্কি ও তার পরিবার সেখানে ছিল।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments