ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাতভর বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানির তোড়ে একটি বেইলী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।পানি উঠেছে আশেপাশের অন্তত ১০টি গ্রামে।
স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারি বর্ষন শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাধের কিছু অংশ ভেঙ্গে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন। দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে।
ইউএনও গাজালা পারভীন জানান, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments