রংপুর অফিস: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগেই সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব সংঘাত সবাইকে হতাশ করেছে, এটা খুবই দুঃখজনক। আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে এবি পার্টির রংপুর বিভাগীয় নেতৃবৃন্দের সম্মেলন ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজানের সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও দিনাজপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা শাহিনুর রহমান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদন ব্যারিষ্টার আব্দুল হক সানি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরীর আহবায়ক এ্যাড. আব্দুর রউফ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবু হেলাল ও কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু।
এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ইস্পাত-দৃঢ় ঐক্য রাখার আহ্বান জানান। তিনি আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাব্যতা প্রসঙ্গে বলেন; নির্বাচনী জোট নিয়ে আমরা এখনও দলীয় ফোরামে আলোচনা শুরু করিনি। আমাদের নির্বাচন প্রস্তুতি কমিটি সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেয়ার জন্য যাচাই বাছাই শুরু করেছে। তবে অনানুষ্ঠানিকভাবে দুটি জোট নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। প্রথমটি হলো বিএনপি’র আহ্বানে সাড়া দিয়ে তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা, দ্বিতীয়টি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনৈতিক উদ্যোগ ও দলগুলো গণঅভ্যুত্থানে নিবিড়ভাবে কাজ করেছে তাদের সমন্বয়ে একটা জোট গড়ে তোলা। নির্বাচন ঘনিয়ে আসলে এবি পার্টি সুস্পষ্ট অবস্থান নির্ধারণ করবে বলে তিনি ঘোষণা দেন। পার্টির নেতাকর্মীদের সামনের দিনের যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার জন্যও তিনি আহ্বান জানান।
এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আহবায়ক ডা. নজরুল ইসলাম খাঁন,নীলফামারী জেলা আহবায়ক মোঃ লিয়াকত আলী, গাইবান্ধা জেলার সমন্বয়ক খাইরুল ইসলাম, দিনাজপুর জেলার সদস্য সচিব মেহেদী হাসান পলাশ, এ্যাড. খন্দকার মোঃ মাসুম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments