মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী নগরীতে দুই ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: মো.সোহান(২২)চারঘাট থানার মো. মাহাবুবের ছেলে ও মো.সেলিম ইসলাম মির্জা (২২) রাজশাহী নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলাম মির্জার ছেলে।
সোমবার বিকেল ৪টায় এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম।
তিনি জানান, রোববার (২৯ মে)সকাল সাড়ে ১০ টায় মো. খোকন আলীর স্ত্রী ও বোন রিক্সায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলো।পথে বোয়ালিয়া মডেল থানার রাণীনগর এলাকায় আসামীরা খোকনের স্ত্রী ও বোনের রিক্সার গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খোকনের স্ত্রী ও বোনের দেহ তল্লাশী করতে চায়। খোকনের স্ত্রী ও বোন দেহ তাল্লাশী করতে না দিতে চাইলে আসামিরা তাদের থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। ঘটনাটি দেখে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসে। আশপাশের লোকদের আসতে দেখে আসামীরা পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা আসামিদেরকে আটক করে এবং ৯৯৯-এ কল করে ঘটনাটি জানায়।
৯৯৯- এর তথ্য অনুসারে বোয়ালিয়া মডেল থানার ডিউটিরত অফিসার এসআই এম.এ.টি.এম জুলফিকার হায়দার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ মো.সোহান ও মো.সেলিমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments