কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: আমি নৌকা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে নই। ব্যক্তির বিরুদ্ধে। এলাকার জনগণ পরিবর্তন চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় নিশ্চিত। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সুজন মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা করেন করেন।
তিনি আরও বলেন, আমি আওয়ামী পরিবারের সদস্য হয়ে রাজনীতি করে অনেক নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েও পিছপা হইনি। সারা জীবন বাংলাদেশ আওয়ামীলীগের একজন সাধারন কর্মী হয়ে থাকব।
তবে তিনি অবাধসুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানায়।
এ সময় টিয়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাদা মোল্লা,ইউনিয়ন যুবলীগ সভাপতি অহিদুজ্জামান কামাল মোল্লা, ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি অলিউল্লাহ পান্নু মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসান মোল্লা,ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাদিম মাহমুদ সহ বিভিন্ন ওয়ার্ডের সর্মথকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments