স্টাফ রিপোর্টার: প্রকাশ্যে লাঞ্চনা ও বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদকে রাজাকার বলায় সংবাদ সম্মেলন করেছেন ছেলে আশরাফুল ইসলাম। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি দাবি জানানো হয়। গতকাল সোমবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (সাগর -রুনি মিলনায়তনে) ‘প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় বাবু মির্জা ও তার ভাতিজা স্বপন মির্জা ওরফে ভুট্রূ মির্জার শাস্তির দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভুক্তভোগীরা বাবু মির্জা ও তার ভাতিজা স্বপন মির্জার বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের খামারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়া ও বীর মুক্তিযোদ্ধার ছেলে আশরাফুল ইসলাম। এ সময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজগর আলী (বিএসসি) বলেন, দীর্ঘদিন দিন থেকে এদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ, এছাড়া একজন বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলাটা গুরুতর অপরাধ বলে আমি মনে করি। আমি তাদের শাস্তি কামনা করছি। প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়া বলেন, আমার নামে মিথ্যা মামলা করে তারা আমার সুনাম নষ্ট সহ আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের অপকর্মের প্রতিবাদে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেও কোন উপকার পায়নি। তিনি বলেন, জুয়াড়ি মতিন এবং তার চাচা থানা কৃষক দলের সহ-সভাপতি বাবু মির্জা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের ছেলে আশরাফুল ইসলাম কে রাজাকারের ছেলে বলে গালমন্দ করে। বজলুর রশিদ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে অপবাদ দিবে এটা কখনোই মেনে নেয়া যায় না,আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপর এক বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহজাহান আলী মিয়া বলেন, আমাদের একজন মুক্তিযোদ্ধাকে বাবু মির্জা ও স্বপন মির্জা রাজাকার বলে অপবাদ দিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এদের শাস্তি কামনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনাব আজগর আলী বিএসসি। এনায়েতপুর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, জনাব রাশেদুল ইসলাম সিরাজ। শাহজাদপুর বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ। খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, সাবেক চেয়ারম্যান,জনাব শাজাহান আলী মিয়া। এনায়েতপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব এবিএম শামীম।সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জনাব আমিনুল ইসলাম আল আমিন , এনায়েতপুর থানা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলু ব্যাপারী সহ এনায়েতপুর থানা যুবলীগের সভাপতি মন্নাফ মিয়া ও সাধারণ সম্পাদক আলমাস আলী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments