পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হত্যাকাণ্ডের অন্যতম আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮এর সদস্যরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় পহলান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলে জানান যে, তিনি মঠবাড়িয়া স্ট্যান্ডে আছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সেদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হৃদয়ের পিতা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসীর কাছ থেকে খবর পান-মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি একটি লাশ পাওয়া গেছে। ভিকটিমের পিতা সেখানে গিয়ে লাশটি তার ছেলে হৃদয় পহলানের বলে শনাক্ত করেন। সুরতহাল রিপোর্টে দেখা যায়, হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি র্যাবের নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তে হত্যাকাণ্ডে রিয়াদ হাওলাদার (পিতা: এমাদুল হাওলাদার, গ্রাম: হারজি নলবুনিয়া, উপজেলা: মঠবাড়িয়া) নামের এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিয়াদ হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments