বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্য প্রতিটি জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও চর্চা করতে হবে। এসব ঐতিহ্যবাহী সংস্কৃতি সর্বজনীন উল্লেখ করে উপাচার্য বলেন এগুলোর সংরক্ষণ ও বিকাশে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। আজ ১২ এপ্রিল মঙ্গলবার জগন্নাথ হলে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের ফুলবিজু উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, সংগঠনের সভাপতি রাতুল তংচঙ্গ্যা এবং সাধারণ সম্পাদক নুথোয়াই মার্মা উপস্থিত ছিলেন। এছাড়া, উৎসব উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ হল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এবছর উৎসবের শ্লোগান হলো ‘বৈচিত্রের শক্তিতে বিকশিত হোক জুম ভাষা ও সংস্কৃতি’।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৈসুক, সাংগ্রাই, বিজু, বিষু, চাংক্রান ও বিহু উৎসব উপলক্ষ্যে চাকমা, ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গ্যা, অহমিয়া আদিবাসী সম্প্রদায়সহ সকলের সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, প্রতিটি উৎসবের মানবিক আবেদন রয়েছে। তাৎপর্যময় এই সংস্কৃতিগুলো মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
সব মন্তব্য
No Comments