আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ নগরীতে প্রায় ৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।রুশসমর্থিত বাহিনী নিযুক্ত মারিউপোলের "নতুন মেয়র", বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
বিচ্ছিন্ন ডোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন গত বুধবার নগরীর মেয়রের নাম ঘোষণা করেছেন। মেয়র কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কো বলেছেন, নগরীর প্রায় ৬০-৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
রুশ বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে ইভাশচেঙ্কো বলেছেন, ২ লাখ ৫০ হাজার বাসিন্দা মারিউপোল নগরী ছেড়ে চলে গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৫,০০০ লোক নিহত হয়েছে। নগরীতে হাজার হাজার লোক হতাহত হয়েছে এবং নগরীর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
রুশ সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে কিন্তু তারা ইউক্রেনের প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments