বরিশাল অফিস: বরিশাল জেলা ও মহানগরের কর্মরত সকল সাংবাদিক ও সুধীজনের সাথে ঈদ পরবর্তী মত বিনিময় সভা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারন সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা করেন। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ২০২৪ এর গনঅভ্যুত্থানের কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবার লড়াইয়ে নেমে আসবে।ভাগ বাটোয়ারার রাজনীতিতে কখনোই জনগনের স্বার্থ রক্ষা হয়নি। জনগনের সমস্যা এবং তার সমাধানের রাজনীতিই হবে আগামি দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সকল অংশীজনদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চুরান্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের করারোপ যেন দেশের অর্থনীতিতে বিরোপ প্রভাব না ফেলে, সে ব্যাপারে উদ্যোগ নেবার আহ্বান জানান তিনি। দেশী-বিদেশী ষরযন্ত্রের ব্যাপারে জাতিকে সতর্ক করে তিনি বলেন, কৃত্রিম জঙ্গী নাটক দেখতে প্রস্তুত নয় দেশবাসী। বরিশাল বিভাগের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে এবি পার্টির সাধারন সম্পাদক বলেন, শস্য উদ্ধৃত থাকার পরও বরিশাল বিভাগ কেন দরিদ্রতম?
বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মুলাদি) এর জনগনের বিগত কয়েক দশকের দু:খ দুর্দশা, ভাঙ্গা রাস্তা ও ব্রীজ, চাঁদাবাজি, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, অপ্রয়োজনীয় সরকারি ভবন নির্মান, প্রয়োজনীয় জায়গায় ভবন বা জনবলের অভাব, যন্ত্রপাতির অভাব, দক্ষ জনবল না থাকায় জনগনের ভোগান্তি নিয়েও কথা বলেন তিনি। বর্তমান সরকারের আমলকে তুলনা করতে গিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরে সবচেয়ে সফল শাসনামলে বাস করছে দেশের বিশ কোটি মানুষ, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়া যাবার জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
মতবিমিয় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ও মহানগরের আহ্বায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরি, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নাহিদ ইসলাম, জেলা ও মহানগর শাখার সদস্যসচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক এস এস অনিক, ছায়া সরকার বিষয়ক সম্পাদক ডা. তানভীর, যুগ্ম সদস্য সচিব মো: মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব মো: রায়হান, সহ জেলা ও মহানগর শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments